শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৪১ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্ঠী রাজনীতি চায় না। জনগণ দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হ্যাঁ, ঠেলার নাম বাবাজী।

মঙ্গলবার (০৩ জানুয়ারী)  দুপুরে  ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচীন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা.শফিকুর রহমান বলেন, মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। এবারের নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির স্পষ্ট উপযুক্ত রাস্তার ওপর দাঁড় করিয়ে দেওয়ার নির্বাচন। এবার দুটি একটি হ্যাঁ, হ্যাঁ মানে আজাদী না মানে গোলামী। হ্যাঁ ভোট মা-বোনদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেকটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরী হিসেবে গড়া তোলা হবে। নারী পুরুষের কর্মসংস্থান সমান ভাবে করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com