ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৫৩০ পিস নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক এক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৪১৬ বার পড়া হয়েছে

৫৩০ পিস নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক এক

সিএনএম প্রতিনিধিঃ

গাজীপুরে কালিয়াকৈরে ৫৩০ পিস নিষিদ্ধ ট্যাবলেটসহ মো. আল আমিন দেওয়ান মনির (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, র‍্যাব-১। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা বাজার বর্মন সুপার মার্কেট দেওয়ান ফার্মেসির সামনে থেকে আল আমিনকে আটক করা হয়।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে র‍্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক আল আমিন জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামের মো. দেওয়ান আবুল কালাম আজাদের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল রাতে র‌্যাব-১ গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা বাজার বর্মন সুপার মার্কেট দেওয়ান ফার্মেসির সামনের অভিযান পরিচালনা করে। এ সময় আল আমিনকে আটকের পর তার দেহ তল্লাশি করে ৫৩০ পিস নিষিদ্ধ ট্যাবলেট জব্দ করে। এছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব-১।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কালিয়াকৈরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ এই ট্যাবলেট বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। আটক ওই কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৫৩০ পিস নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক এক

আপডেট সময় ১০:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১