বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কোটি টাকার হেরোইন উদ্ধারঃ আটক এক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ২.২৮ পিএম
  • ৪০৪ বার পড়া হয়েছে
কোটি টাকার হেরোইন উদ্ধারঃ আটক এক

সিএনএম প্রতিনিধিঃ

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক থেকে প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করেছে। এসময় পাথর বোঝাই ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটি চট্টগ্রামের ফটিকছড়ি যাচ্ছিলো। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ খবর পেয়ে সোমবার দিবাগত রাতে শাহমখদুম থানার সিটি হাট এলাকা থেকে ট্রাকটি আটক করে।
আটককৃত ট্রাকটি তল্লাশী করে ড্রাইভিং সিটের বাম পাশে ডেক্স বক্সের ভিতর থেকে ৯ টি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেট থেকে ১কেজি হেরোইন উদ্ধার করা হয়।
ট্রাক চালক আসামী শহিদুল ইসলাম (৩৩) কে আটক করে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িত রনি নামের অপর এক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com