ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিয়ের আসরে বজ্রপাতে নারী-শিশুসহ ১১ জন আহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিয়ের আসরে বজ্রপাতে নারী-শিশুসহ ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। দুপুর আড়াই টার দিকে বর পক্ষের লোকজন এসে হাজির হয়। তাদের আপ্যায়নের ব্যবস্থা করছিল কনের বাড়ির লোকজন। এমন সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানান, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারী ও শিশুরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বিয়ের আসরে বজ্রপাতে নারী-শিশুসহ ১১ জন আহত

আপডেট সময় ০৮:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২