ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ৪৪৬ বার পড়া হয়েছে

শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই গ্রেফতার

সিএনএম প্রতিবেদকঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই এমদাদুল ইসলাম ওরফে এনদাকে (৩৫) গ্রেফতার করেছেন পুলিশ।

সোমবার (১৪ মার্চ) বিকেল ৪টায় উপজেলার বড়খাতা বাজারের হাজী মসজিদ এলাকা থেকে তাকে যৌথভাবে গ্রেফতার করে হাতীবান্ধা থানা ও ডিমলা থানা পুলিশ।

জানা গেছে, দেড় বছর আগে নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাজনী বেগমকে বিয়ে করেন এমদাদুল ইসলাম এনদা। এরপর থেকে জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই মেয়ের বাড়ি বেড়াতে আসতেন শাশুড়ি। এ সময় স্ত্রীকে ছেড়ে শাশুড়ির প্রতি আসক্ত হয়ে পড়েন জামাই এমদাদুল। মায়ের সঙ্গে এমন সম্পর্ক দেখে প্রায়ই স্বামীর সঙ্গে ঝগড়া হতো নাজনী বেগমের। এক পর্যায়ে গত ২১ জানুয়ারি শাশুড়িকে নিয়ে পালিয়ে যান এমদাদুল।

শ্বশুর নাছির উদ্দিন (৫০) বলেন, ‘স্ত্রীকে ফিরে পেতে জামাইয়ের বিরুদ্ধে নীলফামারী আদালতে একটি অপহরণ মামলা করি। আজ পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জেনেছি।’

ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ‘হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় অপহরণ মামলার আসামি এমদাদুল ইসলামকে আটক করি। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘এ ঘটনায় নীলফামারী আদালতে মামলা হয়েছে। তাই আসামিকে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া জামাই গ্রেফতার

আপডেট সময় ১২:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১