ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত, চালক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় জালালাবাদ পরিবহনের চালক রহিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (০৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, মৌলভীবাজার জেলা পুলিশের অধিযাচন পত্রের ভিত্তিতে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে ধারাবাহিক অভিযান চালায় ডিবি পুলিশ। এক পর্যায়ে বিকেলে রহমতপুর এলাকা থেকে বাসচালক রহিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। পরে তাকে তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এতে রাকিব আলী রানা নামে এক পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হন কামরানুর রহমান ও আনিস আহমেদ নামে আরও দুই পুলিশ সদস্য। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মৌলভীবাজারে বাসচাপায় পুলিশ সদস্য নিহত, চালক গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২