ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে ২৩২৮ লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে আক্তার হোসেন নামের ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উদ্ধার করা তেল রোববার (৮ মে) খোলাবাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ মে) রাত সাড়ে ১১ টার দিকে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এই জরিমানা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার দক্ষিণ গজারিয়া গ্রামের আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুদ করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছিল। পরে সংবাদ পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে আমি দক্ষিণ গজারিয়া গ্রামে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আক্তার হোসেন নামে এক ব্যবসায়ী ২ হাজার ৩২৮ লিটার তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন। তাই অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া আজকে খোলা বাজারে সব তেল বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাড়িতে ২৩২৮ লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১২:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২