ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধের কারণে তেলের মূল্যে প্রভাব পড়েছে: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি সংকটের সময়েও তার দুরদর্শীতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে। অনেক দেশে এখন সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।
শুক্রবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আসল কথা হল মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়। তাদের গায়ে জ্বালা হয়।
মন্ত্রী বলেন, ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের কান্না ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল। এবার ঈদ যাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হল সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভাল। দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস এন্ড হাইওয়ে- এরা সবাই সকলের দায়িত্ব যথাযথ পালন করেছে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গে রোডস এন্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।
লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করব।
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লক্ষ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হবার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধের কারণে তেলের মূল্যে প্রভাব পড়েছে: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৮:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২