সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নিউ মার্কেটে সংঘর্ষ : মোরসালিন হত্যা মামলার প্রতিবেদন ৮ জুন

  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ১০.৪৪ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

রাজধানীর নিউ মার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে মোরসালিন নামে এক দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন।

মোরসালিনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে তার ভাই নুর মোহাম্মদ একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়।

মোরসালিন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মুরসালিন দ্বিতীয়। এছাড়া মোরসালিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রীর নাম মিতু আক্তার।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় মোরসালিন (২৬) আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন। এছাড়াও সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নাহিদ হাসান নামে আরও একজন।

সূত্র : বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com