ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার আসরে অভিযান, হামলায় ৬ পুলিশ সদস্য আহত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে জুয়ার আসরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন পুলিশের ছয় সদস্য। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী জানান, গত ৩০ মার্চ ব্রহ্মপুত্র নদে বালু কাটাকে কেন্দ্র করে চর ভাবখালীর শ্রমিকদের সাথে উজান কাশিয়ারচর এলাকার শ্রমিকদের মারামারির জের ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে দু-পক্ষের মাঝে প্রতিদিন দলাদলি ও বৈঠক চলছে।

ঘটনার দিন রাতে চর ভাবখালীর নদ ঘাটের তীরে দোকানে বসে তাস খেলছিল কয়েকজন জুয়াড়ি। এ সময় হঠাৎ পুলিশ অভিযান চালালে গ্রামের লোকজন চিৎকার করে হট্টগোল শুরু করে। এতে স্থানীয় বালু শ্রমিকরা মনে করে যে, আগের মারামারির জের ধরে প্রতিপক্ষ উজান কাশিয়ার চরের লোকজন তাদের ওপর হামলা করতে এসেছে।

এ সময় তারা মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন একত্রিত করে প্রতিপক্ষ ভেবে পুলিশের উপর হামলা চালায়। এতে এলোপাথাড়ি মারপিটে ওই পুলিশ সদস‍্যরা আহত হয় বলে জানান ইউপি সদস‍্য।

এতে তিনজন এসআই এবং তিনজন এএসআই আহত হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জুয়ার আসরে অভিযান, হামলায় ৬ পুলিশ সদস্য আহত

আপডেট সময় ১০:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২