সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

জাতীয় দলে ফেরার লক্ষ্য নাসিরের

  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৮.৫৩ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

২০১১ সালে অভিষেকের পর জাতীয় দলে নিয়মিত মুখ হয়ে ওঠেন অলরাউন্ডার নাসির হোসেন। তবে তার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে ২০১৮ সালের পর। শেষ ৪ বছরে লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে পারেননি। মুদ্রার দুই পিঠই বেশ ভালোভাবে দেখে ফেলেছেন। শেষ কয়েক বছরে অক্রিকেটীয় কাণ্ড আর নেতিবাচক খবরে আলোচনায় উঠে এসেছেন। এতেই তার আন্তর্জাতিক ক্যারিয়েরে গোধূলী নেমেছে।

একের পর এক বিতর্কিত কাণ্ড, ইনজুরি আর ফিটনেসের ঘাটতিতে ঘরোয়া ক্রিকেটেও উপেক্ষিত হয়ে থাকতে হচ্ছে নাসিরকে। এমনকি সব শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল পাননি তিনি। এবার অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে জায়গা পেয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই লিগে খেলে নিজেকে আবার প্রমাণ করতে চান নাসির। ফিরে পেতে চান জাতীয় দলে নিজের হারানো জায়গা।

যোগ করেন নাসির, ‘যেখানেই খেলি না কেন সবসময় পারফর্ম করার চেষ্টা করি। আমার মতো সব খেলোয়াড়ই জাতীয় দলে খেলতে চায়। আমিও চাই। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে। পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে। তাই পারফরম্যান্সের দিকেই আমার ফোকাস বেশি। পারফর্ম না করলে তো যেতে পারবেন না। তাই ওই জিনিস নিয়ে চিন্তা করতে গিয়ে পারফরম্যান্স খারাপ করলে হবে না। ডিপিএলে কীভাবে পারফর্ম করব, কীভাবে দলকে জেতাব এটাই এখন আমার মনোযোগ। পারফর্ম করলে সহজ হবে।’

গত বছরের জুনে প্রিমিয়ার লিগের পর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ। এরপর মাঝে বা পরে আর কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে পারেননি নাসির। বাংলাদেশ ক্রিকেট লিগ আর বিপিএল না খেলার জন্য ইনজুরিকে দুষলেন এই অলরাউন্ডার। সঙ্গে জানালেন, খেলতে না পারলে নাম ধরে রাখা যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com