সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

রোনালদো খুশি নন ইউনাইটেডে?

  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২, ১১.২৩ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

গত সপ্তাহে খেলেননি ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এরপর থেকেই শুরু হয় নানা গুঞ্জন। অনেকে বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে নাকি বাদ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার অনুপস্থিতিতে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।

এ সপ্তাহে শীর্ষ চারের দৌড়ে থাকা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে চোট সারিয়ে মাঠে নামতে প্রস্তুত রোনালদো। যদিও কেউ কেউ বলেছেন ইউনাইটেডে খুশি নন পর্তুগিজ। এর স্পষ্ট জবাব অবশ্য দেননি দলটির কোচ রাল্ফ রাঙ্কনিক।

টটেনহ্যাম ম্যাচের আগে এ নিয়ে রাঙ্কনিক বলেন, ‘সত্যি বলতে আমি জানি না। ও ম্যানচেস্টার বা এই ক্লাবে খুশি কি না, এ নিয়ে আমি তাকে কোনও প্রশ্ন করিনি। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো ও আবার ফিট হয়ে গিয়েছে এবং গতকাল (বৃহস্পতিবার) অনুশীলন করেছে। দেখা যাক কোন ফর্মেশন এবং কোন ফুটবলারদের নিয়ে আমরা আগামীকাল মাঠে নামতে পারি।’

রাঙ্কনিককে অস্থায়ীভাবে কোচ করে আনার সিদ্ধান্তে রোনালদো নাকি খুশি নন। এ নিয়ে তিনি বলেছেন, ‘গত ছয় সাত দিনে কী হয়েছে না হয়েছে, সেইদিকে তাকানোর কোনও মানে হয় না। আমার জন্য আজ এবং কাল কী হবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। আগে কী হয়েছে তার কোনও গুরুত্ব নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com