ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

হত্যা মামলায় কতিথ সাংবাদিক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৫৩২ বার পড়া হয়েছে

হত্যা মামলায় কতিথ সাংবাদিক গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে রাতে মাদ্রাসার ভেতরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় নৈশ প্রহরী জয়নাল আবেদীনকে (৭০) গলা কেটে হত্যা করা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার তানভীরুল ইসলাম তানভীর (২১) পুলিশের কাছে দায় স্বীকার করেছেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। তার কাছ থেকে ‘দৈনিক মাতৃভূমির খবর’ নামের একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে।

শনিবার (২৯ মে) বিকেলে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, তানভীর বগুড়ার শাজাহানপুর উপজলোর সাজাপুর উত্তরপাড়ার মিঠু মিয়ার ছেলে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। বেশকিছু দিন আগে জেলার গাবতলী উপজেলার লাবণী নামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে করেন তানভীর। সংসারে অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি দেখা দেয়। পারিবারিক কলহের কারণে তানভীর প্রায় রাতেই সাজাপুর উত্তরপাড়া দাখিল মাদ্রাসার অভ্যন্তরে গাঁজা সেবন করতেন। কিন্তু মাদ্রাসার নৈশ প্রহরী জয়নাল আবেদীন তাকে নিষেধ করে আসছিলেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাদ্রাসার ভেতরে গাঁজা সেবন করার সময় জয়নাল আবেদীন নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তানভীর নৈশ প্রহরীর সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন এবং এক পর্যায়ে উপর্যপুরি ছুরিকাঘাত করেন। এতে পেটে ও গলায় ছুরিকাঘাতে মারা যান নৈশ প্রহরী জয়নাল আবেদীন।

পরদিন শুক্রবার সকালে হত্যার ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজনের সঙ্গে তানভীরও লাশ দেখতে গিয়ে সাংবাদিক পরিচয়ে মৃতদেহের ভিডিও ধারণ শুরু করেন। তানভীরের অতি উৎসাহী আচরণে পুলিশের সন্দেহ হলে পুলিশ সদস্যরা তার বিষয়ে খোঁজ-খবর নিয়ে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তানভীর হত্যার সঙ্গে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

হত্যা মামলায় কতিথ সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় ০৪:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১