শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

গণমাধ্যমের ওপর মানুষের যথেষ্ট আস্থা আছে.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১, ১১.৫৪ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে
গণমাধ্যমের ওপর মানুষের যথেষ্ট আস্থা আছে.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিএনএম প্রতিনিধিঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বাংলাদেশের মানুষের গণমাধ্যমের ওপর যথেষ্ট আস্থা আছে । এ আস্থা না থাকলে এতগুলো টেলিভিশন চলতো না, পত্রিকাও বের হতো না। আর পাঠক সংখ্যা এত বাড়তো না।

সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি মনে করি গণমাধ্যমের দায়িত্ব শুধু নেগেটিভ নিউজ প্রচার করা নয়। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সমাজের চিত্র পরিস্ফুটন করা। যেটি করার চেষ্টা করে আসছে আমাদের গণমাধ্যম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আজকে মুক্ত গণমাধ্যম দিবসে আমার একটি নিবেদন থাকবে। সেটি হচ্ছে আমরা যেমন অবাধ গণমাধ্যমের স্বাধীনতায় ও বিকাশে বিশ্বাস করি।
ড. হাছান মাহমুদ বলেন, সমাজের সামনে আশা না থাকলে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। সে সমাজের বিকাশ হয় না। আমি মুক্ত গণমাধ্যম দিবসে অনুরোধ জানাবো বহু, শত প্রতিবন্ধকতার মধ্যেও দেশ, রাষ্ট্র ও জাতি যে আজকে এগিয়ে যাচ্ছে, এ করোনা মহামারি মধ্যেও দেশের অগ্রযাত্রা থমকে যায়নি। এ সাফল্যের গল্পগুলো ব্যাপকভাবে গণমাধ্যমে আসা প্রয়োজন। তাহলে জাতি আশাবাদী হবে এবং দেশ এগিয়ে যাবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম দিবসে আমার প্রত্যাশা থাকবে সমাজের অব্যক্তদের পক্ষে গণমাধ্যম যেভাবে কথা বলছে, সেটি যেন আরো জোরালো হয়। যারা স্বপ্ন দেখতে ভুলে গেছে তারা গণমাধ্যমের ওপর ভরসা করে স্বপ্ন দেখতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com