মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা বার্মিস প্রজাতির অজগর উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩.১৯ পিএম
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় ৮ ফুট লম্বা বার্মিস প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার উত্তর হাচিনসনপুর এলাকার জমির পানি নামার একটি নালাতে স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের মাছ ধরার জালে আটকা পড়ে বার্মিস প্রজাতির এই অজগর সাপ। খবর পেয়ে সেখান থেকে সাপটিকে উদ্ধার করেন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’ সংগঠক হৃদয় বড়ুয়া। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপ’টিকে মেরুং রেঞ্জের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
মেরুং রেঞ্জের উপ-বনরক্ষন কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, বার্মিস প্রজাতির এই অজগরটি ৮ ফুট লম্বা এবং ওজনে ৭ কেজি ৮ শ’ গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com