শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চাঁপাইনবাবগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১০.১৪ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুন) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বাগদুয়ারপাড়া মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

নবজাতকটি ভোলাহাট উপজেলার বিরোশেরপুর গ্ৰামের আব্দুল হালিমের মেয়ে।

চিকিৎসক ও হাসপাতালের মালিক ডা. শেখ মোজাম্মেল হক জানান, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগটি সত্য নয়। আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলতে। হাসপাতালে যিনি নার্সের দায়িত্বে ছিলেন, তিনি আসলে নার্স না।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, এ বিষয়ে বুধবার রাত পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com