সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গডের’ জার্সি উঠছে নিলামে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১০.০৪ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার ওই গোলটা ইতিহাসে লেখা অন্যভাবে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার হাত দিয়ে দেওয়া গোলটি ‘হ্যান্ড অব গড’ নামেই পরিচিত হয়ে আছে। এবার ওই ম্যাচের জার্সিটি উঠছে নিলামে। এর দাম অন্তত চার মিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে।

ম্যারাডোনার এই বিখ্যাত জার্সি ৩৫ বছর ধরে আছে ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজের কাছে। বিখ্যাত ওই কোয়ার্টার ফাইনালের পর আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে জার্সি বিনিময় করেন তিনি। আলবিসেলেস্তেরা ম্যাচটিতে জয় পায় ২-১ গোলে। দ্বিতীয় গোলটিও আসে ম্যারাডোনার পা থেকে।

তবে ওই ঘটনা ধরতে পারেননি রেফারি। গোল হিসেবে বৈধতা দেন তিনি, একই মত দেন লাইন্স ম্যানও। ম্যাচশেষে এই গোল নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, ‘গোলের কিছুটা হয়েছে ম্যারাডোনার হেডে আর বাকিটা ঈশ্বরের হাত।’ পরে অবশ্য স্বীকার করেন হাতটা ছিল তার নিজেরই।

ওই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও ঠাঁই করে নিয়েছিল ইতিহাসে। ২০০২ সালে ১৫০টি দেশের ৩ লাখ ৪০ হাজার মানুষের ভোটে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায় গোলটি। ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের দুই বিখ্যাত গোলের জার্সি নিয়ে আগ্রহটাও তাই তুঙ্গে।

আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সির জন্য বিডিং, চলবে ৪ মে অবধি। লন্ডনের সোতেবি নিউ বন্ড স্ট্রিট গ্যালারিতে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে জার্সিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com