ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরতালে বাধা দিলে পরিণাম ভালো হবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাম গণতান্ত্রিক জোট বলেছে, জনগণের অধিকার রক্ষায় ২৮ তারিখের হরতালে অতি উৎসাহী হয়ে কেউ বাধা দিতে এলে তার পরিণাম ভালো হবে না। আগামীকালের হরতাল কোনো ব্যক্তি বা দলের স্বার্থের না। এই হরতাল অসহায় সাধারণ মানুষের হরতাল।

রোববার (২৭ মার্চ) সকালে বরিশাল নগরীতে হরতাল সফল করার ডাক দিয়ে সমাবেশ ও বিক্ষোভ থেকে এই আহ্বান জানায় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। তারা মুখে উন্নয়নের দোহাই দিলেও দুর্নীতি আর লুটপাটে ছেয়ে গেছে দেশ। ব্যবসায়ীদের ওপর নিয়ন্ত্রণ নেই এই সরকারের। এজন্য তেল, চাল, ডাল, পেঁয়াজসহ খাদ্য পণ্যের লাগামহীন দাম। অস্বাভাবিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে মানুষদের না খেয়ে থাকার উপক্রম। তার ওপরে সরকার একটি সিন্ডিকেটকে লাভবান করতে গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

সরকারের এই অপতৎপরতা বন্ধে বাম গণতান্ত্রিক জোটের অর্ধবেলা হরতাল সফল করতে ব্যবসায়ী, যানবাহনের চালক, শ্রমিক, দিনমজুরসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশে। সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করে নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হরতালে বাধা দিলে পরিণাম ভালো হবে না

আপডেট সময় ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২