ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ওটিটি নিয়ে আসছেন শাহরুখ খান! ট্রিট চাইলেন সালমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খান কী তবে এবার নিজের নামে ওটিটি নিয়ে আসছেন। শাহরুখ নিজেই সে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।’ এছাড়া লিখেছেন, ‘এসআরকে প্লাস’ দ্রুতই আসছে।

শাহরুখর খানের সংক্ষিপ্ত রূপ ‘এসআরকে’। তবে ওটিটিতে এর সঙ্গে প্লাস যোগ করে ‘এসআরকে প্লাস’ নামটি বেছে নিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ‘অবশেষে শাহরুখ খান নিজের ওটিটির ঘোষণা দিলেন, বললেন কিছু একটা হতে যাচ্ছে।’

তবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দকে রহস্য রেখে জানিয়েছে, ‘এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।’

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ডিজনি প্লাস হটস্টারে দ্রুতই আত্মপ্রকাশ করবেন শাহরুখ। সেখানেই এসআরকে প্লাস নামে নতুন ফিচার যুক্ত হতে পারে; দ্রুতই এই প্রসঙ্গে বিস্তারিত ঘোষণা আসবে।

এমন গুঞ্জনের মাঝে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মজা করেছেন বন্ধু সালমান খান। এক রিটুইটে সালমান লিখেছেন, ‘আজকে কী পার্টি তোমার পক্ষ থেকে? নতুন অ্যাপ এসআরকে প্লাসের জন্য শুভকামনা।’ এছাড়া নির্মাতা অনুরাগ কাশ্যপ, করণ জোহরসহ অনেকেই শাহরুখকে শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’-এর টিজার। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের  প্রযোজনায় ‘পাঠান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ওটিটি নিয়ে আসছেন শাহরুখ খান! ট্রিট চাইলেন সালমান

আপডেট সময় ০৫:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২