ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোবাইলে গজল শোনায় ছাত্রকে মারধর, মাদরাসা সুপার গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় মোবাইলে গজল শোনার অপরাধে ছাত্র শিহাব হোসেনকে নির্যাতনকারী মাদরাসা সুপার রহমত উল্লাহকে (২৭) আটক করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে বেড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র শিহাবকে গত সোমবার (৩১ জানুয়ারি) রাতে শয়নকক্ষে মোবাইলে গজল শোনার অপরাধে বেদম মারধর করেন মাদরাসা সুপার রহমত উল্লাহ। উপর্যুপরি বেত্রাঘাতে আহত ওই ছাত্র বেড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমন বর্বরতা খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে নিন্দার ঝড় ও ক্ষোভের সৃষ্টি হয়। এতে মাদরাসা ত্যাগ করে আত্মগোপনে চলে যান অভিযুক্ত মাদরাসা সুপার।

শিহাব (১৩) নামের ওই শিক্ষার্থী বেড়া পৌর পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার সোহেল রানার ছেলে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটক রহমত উল্লাহ প্রাথমিকভাবে ওই ছাত্রকে প্রহারের কথা স্বীকার করেছেন। শিশু নির্যাতন আইন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মোবাইলে গজল শোনায় ছাত্রকে মারধর, মাদরাসা সুপার গ্রেফতার

আপডেট সময় ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২