ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পুরান ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির জেনারেল ম্যানেজারসহ আরও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও আঘাত করে। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান করেছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রু তার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে হোটেলকর্মীদের সঙ্গে তাদের বিরোধের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডের ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীরা কীভাবে হোটেলে প্রবেশ করেছে, নিহত ম্যানেজারের সঙ্গে তাদের আগে কোনো বিরোধ ছিল কি না এবং হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হামলার সময় হোটেলে অন্য কেউ উপস্থিত ছিলেন কি না এবং আহতদের ওপর হামলার কারণ কী, সেসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আহতদের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬