ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, কল্পনায় বা দুঃস্বপ্নে কেউ ভাবতেই পারেন যে, তিনি হেঁটে হেঁটে বা বিমানে চড়ে বাংলাদেশে চলে আসছেন। কিন্তু না, তিনি কোনও সাধারণ যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব, এটুকুই বাস্তবতা।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়

আপডেট সময় ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬