রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. সাকিব আহম্মেদ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 





















