ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে যাচ্ছেন আর্জেন্টিনার মেসি

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

সিএনএম ডেস্কঃ
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

মেসি বলেন, দীর্ঘ সময় ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার জার্সির জন্য ক্যারিয়ারজুড়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন তার আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে জাতীয় দলে উঠে আসা তরুণদের সুযোগ করে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি এই বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃত্যুর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন।

বিদায়ী বার্তায় গত ২০ বছরের সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানান মেসি। পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০০৮ অলিম্পিক স্বর্ণপদকসহ একাধিক শিরোপা। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হারের পরই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

বার্তার শেষে মেসি লেখেন, ‘ধন্যবাদ ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন করার জন্য। ভামোস আর্জেন্টিনা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অবসরে যাচ্ছেন আর্জেন্টিনার মেসি

আপডেট সময় ০২:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬