বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জুরাইন ও শ্যামপুর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএসসিসি’র উচ্ছেদ অভিযা

  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬, ৮.৩১ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন জুরাইন ও শ্যামপুর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। সোমবার (২২ জুন) জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জুরাইন ও শ্যামপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক সম্পূর্ণভাবে দখলমুক্ত ও পরিষ্কার করা হয়, যার ফলে পথচারীদের চলাচল সহজতর হয়েছে।
অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৭টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com