বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫.১১ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সেরকুল (৪০) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার নওগাঁ জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ২০২৬ বুধবার রাত আনুমানিক ১১টার দিকে মহাদেবপুর থানা সদরের শিবগঞ্জ মোড় এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেরকুল নওগাঁর পাইকপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত গাঁজা জব্দের পর তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com