বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৩.৫২ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে মামলার ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য তাহমিনা জান্নাতকে মারধরের পর হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করেন নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আজ আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com