ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি পদক বিষয়ক জাজেস কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে সভাপতি করে ছয় সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

কমিটির অন্য পাঁচ জন হলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. আখতারুজ্জামান।

এই কমিটি প্রধান বিচারপতি পদক দেওয়ার জন্য নীতিমালা প্রণয়ন ও বাছাই কার্যক্রম পরিচালনা করবে।

জানা গেছে, চলতি বছর থেকে প্রধান বিচারপতি পদক দেওয়া হবে। বিচার বিভাগের সব স্তরে দক্ষ ও সেরা কর্মকর্তাদের প্রধান বিচারপতি পদক দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতি পদক বিষয়ক জাজেস কমিটি গঠন

আপডেট সময় ০১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২