ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মলম ও অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীতে বাসযাত্রীর কাছ থেকে মালামাল এবং নগদ টাকা হাতিয়ে নেয়ার সময় মলম ও অজ্ঞান পার্টির সাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছ সিআইডি। গতকাল বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে রাজধানীর আশুলিয়া রোডে আবদুল্লাহপুরগামী ‘পরিস্থান পরিবহন’ নামের বাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ ওমর ফারুক বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ অজ্ঞান পার্টি ও মলম পার্টির সক্রিয় সদস্য। তারা বিভিন্ন বাসে উঠে যাত্রীদের মলম প্রয়োগ, চেতনানাশক ওষুধ ও কৌশলে নেশাজাতীয় হালুয়া খাইয়ে মালামাল ও নগদ টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন বাসের কন্ডাক্টররা এই মলম পার্টির কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকেই জানে এবং তারাও নগদ টাকার ভাগ নেয়।

গ্রেপ্তাকৃতদের কাছ থেকে ক্ষতিকর মলম, নেশাজাতীয় হালুয়া, কাঁচি, ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেরও একাধিক মামলা আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন, স্বপন (৫২), ফিরোজ (৪০), মাসুদ রানা (৫১), শহীদুল ইসলাম (৫১), জাকির হোসেন জাকির (৫৫), শহীদুল ইসলাম শহীদুল (৩৩) এবং হাবিবুর রহমান সিরাজ (৫০)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মলম ও অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০১:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১