ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী তালিকাভুক্তি এমসিকিউ পরীক্ষা ২৫ জুলাই

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিলের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগামী ২৫ জুলাই দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে তালিকাভুক্তি) কমিটির বৈঠক শেষে বুধবার (২ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইনজীবী অন্তর্ভুক্তির নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ১৯ ডিসেম্বর ও ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আটকে পড়া শিক্ষানবিশ আইনজীবীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল। ওই পরীক্ষায় ৬ হাজারের অধিক আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আইনজীবী তালিকাভুক্তি এমসিকিউ পরীক্ষা ২৫ জুলাই

আপডেট সময় ১০:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২