সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৪০ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দেশের খ্যাতিমান গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবারের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।

শারীরিক নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। আক্রান্ত হয়েছিলেন মহামারি করোনাভাইরাসেও। সপ্তাহ খানেক আগে তার অবস্থা সঙ্কটাপন্ন হওার কারণে আইসিইউতেও নেওয়া হয়েছিল। মাঝে অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফেরা হলো না।

তার লেখা বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে- ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ ইত্যাদি।

এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। শিল্প-সংস্কৃতির বাইরে কাওসার আহমেদ চৌধুরী একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন। দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় নিয়মিত রাশিফল লিখতেন বরেণ্য এই ব্যক্তিত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com