ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

উত্তরাখণ্ড বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা ,চলছে তল্লাশি

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

সিএনএম ২৪ডটকমঃ
উত্তরাখণ্ড বিপর্যয়ের পরে রুদ্ধশ্বাস উদ্ধারকাজ চলার পরে এখনও চলছে তল্লাশি। টানেলের ভেতর ৩০ জনকে খোঁজার জন্য শুরু হয়েছে মাল্টি-এজেন্সি অপারেশন। গ্লেসিয়ার বিস্ফোরণ হয়ে ফ্ল্যাশফ্লাডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। মনে করা হচ্ছে ২০০ জনের বেশি নিখোঁজ।
তপোবনে ১২ ফুট উঁচু এবং ১৫ ফুট চওড়া টানেল কাদা ও ধ্বংসাবশেষ দিয়ে অবরুদ্ধ। ভেতরে আটকে আছেন হাইডেল প্রজেক্টের কর্মীরা। ১.৬ কিমি লম্বা টানেলের একতাই প্রবেশপথ বলে আধিকারিকরা জানিয়েছেন। শ্রমিকরা ঠিক কোনদিকে ছিল বা তাঁরা আদৌ একসঙ্গে ছিলেন কিনা সে বিষয়টি চিহ্নিত করা বেশ কঠিন হয়েছিল।উদ্ধারকাজে কর্মরত শতাধিক কর্মীরা বেলচা এবং নির্মাণ কাজে ব্যবহৃত মেশিন ব্যবহার করে কাদা এবং ধ্বংসাবশেষ কোনরকমে সরিয়ে ঢোকার পথ তৈরি করে। রবিবার থেকে রাতভর ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে বাধা সরিয়ে রুদ্ধশ্বাসে উদ্ধারকাজ চালায়।যাদের উদ্ধার করা হচ্ছে তাঁদের তাৎক্ষণিক সাহায্যের জন্য ড্রাগন লাইট সেট থেকে অক্সিজেন সিলিন্ডার সহ সব প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘটনাস্থলে রয়েছে একাধিক দল। নন্দাদেবী গ্লেসিয়ারের একটি অংশ রবিবার সকালে ভেঙে গেলে ব্যাপক ক্ষতি হয় উত্তরাখন্ড রাজ্য জুড়ে।যাদের উদ্ধার করা হচ্ছে তাঁদের তাৎক্ষণিক সাহায্যের জন্য ড্রাগন লাইট সেট থেকে অক্সিজেন সিলিন্ডার সহ সব প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘটনাস্থলে রয়েছে একাধিক দল। নন্দাদেবী গ্লেসিয়ারের একটি অংশ রবিবার সকালে ভেঙে গেলে ব্যাপক ক্ষতি হয় উত্তরাখন্ড রাজ্য জুড়ে।তবে আধিকারিকরা জানিয়েছেন, আকাশপথে ঐ গ্রামগুলিতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ধৌলিগঙ্গা নদী ভেসে যায়। দুটি নির্মীয়মাণ বাঁধে ফাটল ধরে প্লাবিত হয় জোশীমঠ। বাস্তুগতভাবে ভঙ্গুর হিমালয়ের উপরের বিস্তীর্ণ অংশে কার্যত ধ্বংসযজ্ঞের রূপ নিয়েছে এদিনের প্রাকৃতিক বিপর্যয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

উত্তরাখণ্ড বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা ,চলছে তল্লাশি

আপডেট সময় ০১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১