ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মসজিদের সভাপতি চিত্রনায়ক জায়েদ খান

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

মসজিদ কমিটির সভাপতি চিত্রনায়ক জায়েদ খান

সিএনএম প্রতিনিধিঃ

পিরোজপুরের মাছিমপুরের আল হেরা জামে মসজিদের সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এই মসজিদের প্রতিষ্ঠালগ্ন থেকে জায়েদ খানের বাবা এম এ হক যুক্ত ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই মসজিদের সভাপতি ছিলেন তিনি। এবার তারই পুত্র জায়েদ খানকে মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হলো। তার বাবার রেখে যাওয়া কাজগুলো চিহ্নিত করেছেন, সেসব কাজ তিনি পূর্ণ করবেন। প্রাথমিকভাবে এই মসজিদে একটি এয়ারকুলার কিনে দেবেন এই অভিনেতা।

জায়েদ খান বলেন, ‘ঈদের পর বাড়ি যাওয়ার পর আল হেরা জামে মসজিদ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে গিয়ে বিস্মিত হয়ে যাই। কারণ যাওয়ার পর জানতে পারি আমাকে মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এ সময় উপহারস্বরূপ আমার হাতে জায়নামাজ-টুপি তুলে দেওয়া হয়। বিষয়টি আমার কাছে সত্যি অনেক বড় সম্মানের মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেকের ধারণা, যারা অভিনয় করেন বা সিনেমার মানুষ তারা খারাপ। আমি নিজেও অভিনয় করি। কিন্তু আমাকে এই পদে নেওয়া হয়েছে, এখন অনেকের ভুল ভাঙবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাপূর্ণ স্থান পেয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মসজিদের সভাপতি চিত্রনায়ক জায়েদ খান

আপডেট সময় ০৬:২০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১