ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

রবিবার (৪ অক্টোবর) সকালে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও অপর কর্মী মো. মিজান।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো বের করে নিয়ে যাওয়ার সময় ওই দুই কর্মীকে হাতেনাতে আটক করেন যৌথ অভিযানে অংশ নেওয়া সদস্যরা।

উদ্ধার করা স্বর্ণের সঠিক ওজন, বাজারমূল্য এবং আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক

আপডেট সময় ০৫:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬