ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ৪৯৬ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু

সিএনএম২৪ডটকমঃ

বৈশ্বিক করোনা মহামারির আবহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা রমজান পালন করছেন।

সোমবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (১৩ এপিল) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় দেশটির সর্বোচ্চ আদালত থেকে এ বিষয়ক ঘোষণা আসে।

রমজান শুরুর ঘোষণার পাশাপাশি সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দেশের নাগরিক ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, বছর ঘুরে আবারও পবিত্র সিয়াম সাধনার মাস আমাদের সামনে হাজির হয়েছে। এমন এক সময়ে আমরা এ মাসটি পালন করতে যাচ্ছি, যখন করোনা মহামারিতে বিশ্ব পর্যুদস্ত অবস্থায় আছে।

বৈজ্ঞানিক উপায়ে মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতো জানিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাদশাহ সালমান।

সৌদি আরবের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু বিধি-নিষেধ জারি করেছে সরকার।

যারা মদিনায় মসজিদে নবী বা নবী মসজিদে নামাজ আদায় করবেন তাদেরকে অবশ্যই করোনা টিকা নিতে হবে। আর যারা মক্কার কাবা শরীফে উমরাহ পালন করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। কোনও ব্যক্তির কাছে সেই অনুমতিপত্র না থাকলে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এছাড়া রমজানে দেশটিতে জনসমাগমপূর্ণ স্থানে ইফতার, সেহরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও রোজা শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু

আপডেট সময় ০৪:১৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১