ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ জিততে রেফারিদের উপহার দিয়েছে আর্জেন্টাইন ক্লাব!

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে গুরুতর অভিযোগ করেছে বলিভিয়ার ক্লাব অলওয়েজ রেডি। কোপা লিবার্তোদোরেসে গ্রুপ পর্বে দুই দলের মধ্যকার ম্যাচের আগে আর্জেন্টাইন ক্লাবটির বিরুদ্ধে রেফারিদের উপহার দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার অলওয়েজ রেডির বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জিতেছে বোকা জুনিয়র্স। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে এদুয়ার্দো সালভিওর দেওয়া একমাত্র গোলেই জয় পেয়েছে তারা।

ম্যাচের ৮৬ মিনিটে অলওয়েজ রেডির এক খেলোয়াড়কে লাল কার্ডও দেখান পেরুর সেই রেফারি। বোকা জুনিয়র্সের লেফট ব্যাক ফ্রাঙ্ক ফাবরাকে ফাউল করায় অলওয়েজ রেডির উইঙ্গার মরিসিও কর্তেসকে লাল কার্ড দেখানো হয়।

বোকা জুনিয়র্স শুরুতে উপহার দেয়ার বিষয়টি অস্বীকার করেছিল। তবে পরবর্তীতে বোকা জুনিয়র্স সকার কাউন্সিলের সদস্য জর্জ বারমুন্দেজ উপহার দেওয়ার কথা স্বীকার করে বলেছেন, ‘প্রত্যেক ম্যাচে আমরা সৌজন্যতা হিসেবে রেফারিদের উপহার দিয়ে থাকি। আর এটা সবাই জানে।’

অলওয়েজ রেডির বিপক্ষে জয় পাওয়ায় কোপা লিবার্তোদোরেসের নিজেদের গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে গেছে বোকা জুনিয়র্স। গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব করিনথিয়ান্স। আর গ্রুপের একেবারে তলানিতে চলে গেছে অলওয়েজ রেডি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ম্যাচ জিততে রেফারিদের উপহার দিয়েছে আর্জেন্টাইন ক্লাব!

আপডেট সময় ১০:১৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২