ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমালোচনা করতে হবে, বলছেন জাভি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল বার্সেলোনা। এর মধ্যে একটি ইউরোপা লিগ ও দুটি লা লিগায়। সর্বশেষ রোববার রাতে তারা হেরেছে রায়ো ভায়োকানোর বিপক্ষে। এই হারের পর লিগ দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে বার্সেলোনা। নিজেদের দ্বিতীয় স্থান ধরে রাখা নিয়েও আছে শঙ্কায়। 

এমনকি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলাও এখনও পুরোপুরি নিশ্চিত নয় বার্সার। রায়ো ভায়োকানোর বিপক্ষে ঘরের মাঠে হার কিছুতেই মানতে পারছেন না দলটির কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচশেষে তিনি বলেছেন, একই ভুল বারবার করছে বার্সা। দেখছেন আত্মসমালোচনার সুযোগও।

রোববারের ম্যাচ নিয়ে জাভি বলেছেন, ‘আমাদের খেলাটাতে আরও ভালোভাবে যেতে হবে। প্রথমার্ধে, আমরা ভালো ছিলাম না। দ্বিতীয়ার্ধ ভালো ছিল। আমরা সবকিছুই চেষ্টা করেছি কিন্তু পরিস্থিতি কঠিন ছিল। আমি কোচ হিসেবে নিজের ভুল স্বীকার করছি তাদের অনুপ্রাণিত করতে না পারার।’

‘আমরা ঘরের মাঠে দুইটা ম্যাচ হেরেছি যেগুলো জেতা উচিত ছিল কাদিজ ও রায়োর বিপক্ষে। কিন্তু আমি নভেম্বরে এসেছি যখন ক্লাব ছিল নয় নম্বরে ক্লাবের জরুরি ডাকে। এই ম্যাচগুলো জটিল। কিন্তু এটাই ফুটবল। আমাদের এখন মালার্কোকে নিয়ে ভাবতে হবে ও ওই ম্যাচটার ব্যাপারে চিন্তা করতে হবে। পাঁচটা ফাইনাল ম্যাচ বাকি ‘

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আত্মসমালোচনা করতে হবে, বলছেন জাভি

আপডেট সময় ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২