ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ব্ল্যাকমেইল করত এমন চক্রের ১১ জন সদস্য আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
কখনো প্রেমের ফাঁদে ফেলে, আবার কখনো রাস্তা থেকে ধরে নিয়ে মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করত এমন একটি চক্রের ১১ জন সদস্যকে রংপুর থেকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যবসায়ী ও তার বন্ধুকে জিম্মি করে নগদ আড়াই লাখ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা লুটে নেয় চক্রটি। আরেকজনকে ধরে নিয়ে জোর করে ডেবিট কার্ড ও পিন নম্বর নিয়ে বুথ থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় চক্রটি। প্রাণনাশের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে তিন দফায় আরও এক লাখ ২০ হাজার টাকা নেয়া হয়। এই দুই ঘটনার সূত্র ধরে চক্রের ১১ জন সদস্যকে গত শুক্রবার আটক করে পুলিশ। আটককৃত ৬ নারীর মধ্যে একজন কলেজছাত্রীও আছে।
এই চক্রটির কাজের প্রতারণার কৌশল হলো, হঠাৎ রাস্তায় দেখা পেয়ে ‘আমি আপনাকে চিনি’ এই বলে কথা বলা শুরু। তারপর কোনোভাবে চক্রের সদস্যদের কারও বাসা বা মেসে নিয়ে যাওয়া। তারপরই স্বরূপ প্রকাশ করে তারা। সুন্দরী মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে প্রকাশ করে ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়াই এই চক্রের কাজ।
গতকাল দুপুরে কোতোয়ালি থানায় এ বিষয়ে ব্রিফিং করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
তিনি জানান, এর আগেও চক্রের কয়েকজনকে ধরা হয়েছিল। বাকিদেরও ধরতে কাজ করছে পুলিশ।
উক্ত ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ব্ল্যাকমেইল করত এমন চক্রের ১১ জন সদস্য আটক

আপডেট সময় ০৮:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১