সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

আবারও ভোট এফডিসিতে, প্রার্থী হচ্ছেন হিরো আলম

  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১০.০৭ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

আবারও ভোটের বাদ্য বাজছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে। আগামী ২১ মে সেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। যাতে অংশ নিতে যাচ্ছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিএফডিসিতে গিয়ে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এফডিসির সবচেয়ে প্রভাবশালী সংগঠন প্রযোজক সমিতি। গত বছরের মার্চ থেকে এই সমিতি নেতৃত্বশূন্য। বর্তমানে সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। তার তত্ত্বাবধানে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।

বগুড়ার ছেলে হিরো আলম নিজের টাকায় পাঁচটি চলচ্চিত্র বানিয়েছেন। প্রযোজক হিসেবে সদস্যপদ লাভ করেছেন এই সংগঠনের।

হিরো আলমকে আগে রাজনীতির মাঠেও দেখা গেছে। গত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। দেখা যাক এবার কী ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com