সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

১১০ কোটিতে বিয়ের ছবি-ভিডিও বিক্রি করলেন রণবীর-আলিয়া!

  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ১১.০২ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

বিয়েটা সেরেই ফেললেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাদা পোশাক পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজন। ইতিমধ্যেই বাড়ির বাইরে লাড্ডু বিতরণও শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের আগ পর্যন্ত এত রাখঢাক কেন করলেন না তারা? এবার ফাঁস হলো সেই রহস্য।

ভারতীয় গণমাধ্যম বলছে, একটি ওটিটি সংস্থাকে বিয়ের ছবি ও ভিডিওর স্বত্ব বিক্রি করেছেন রণবীর আলিয়া। আর সেই চুক্তির জেরেই বিয়ের অনুষ্ঠানের ছবি তাঁরা সামনে আনতে পারবেন না।

সূত্রের খবর, কয়েক মাস পর তাদের বিয়ের অনুষ্ঠানটি স্ট্রিম করবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম। এর জন্য নাকি ৯০ থেকে ১১০ কোটি টাকা নিয়েছেন দম্পতি! যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এর আগে একইভাবে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আমাজন প্রাইম ভিডিওতে তাদের বিয়ের অনুষ্ঠান দেখা যাবে বলেই খবর। এ জন্য নাকি ৮০ কোটি টাকা নিয়েছিলেন তারা।

তবে বিয়ের বেশ কয়েক মাস কেটে গেলেও এখন পর্যন্ত আমাজনের পক্ষ থেকে ভিকি-ক্যাটের বিয়ে স্ট্রিম করা নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। এর আগে শোনা গিয়েছিল, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস নিজেদের বিয়ের ছবি ও ভিডিওর স্বত্ব ১৮ কোটি টাকায় বিক্রি করেছেন।

আনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিও নাকি এক মার্কিন ম্যাগাজিনকে বিয়ের যাবতীয় ছবির স্বত্ব বিক্রি করেছিলেন। যে টাকা তারা পেয়েছিলেন তা এক চ্যারিটির হাতে তুলে দিয়েছিলেন বলে খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com