ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পাক প্রধানমন্ত্রীর ক্ষ্যাপাটে ভঙ্গির ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

কয়েক সপ্তাহের রাজনৈতিক টানাপোড়েনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরিফ। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে জেল-জুলুমের পাশাপাশি সৌদি আরবে নির্বাসিত জীবনও কাটাতে হয়েছে তাকে। দেশটিতে উন্নয়নের আদর্শিক নেতার পাশাপাশি ক্ষ্যাপাটে রাজনীতিক হিসেবেও পরিচিতি আছে তার।

দীর্ঘ ৩৪ বছর ধরে রাজনীতি করে আসা এই পাক প্রধানমন্ত্রীর নিজ এলাকা পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের উন্নয়নে তার ব্যাপক ভূমিকা রয়েছে; যা সেখানকার বাসিন্দারাও স্বীকার করেন। বিপ্লবী কবিতা শুনিয়ে মানুষকে উজ্জীবিত করে তোলায় সিদ্ধহস্ত তিনি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের এই নেতার পুরনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এই ভারত, পাকিস্তানে হাস্যরস এবং কৌতুকের সৃষ্টি করেছে। ভারতীয় এক নাগরিক ভিডিওটি টুইট করে লিখেছেন, শেহবাজ শরিফকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না ভারতের। তিনি আসলেই ঝাঁকুনি দেওয়ার মতো একজন ব্যক্তি।

শনিবার মধ্যরাতে অনাস্থা হেরে ইমরান খানের নাটকীয় পতনের পর সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরিফ। আজ রাতেই তার শপথ নেওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজও পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। শেহবাজকে প্রভাবশালী এবং দৃঢ়চেতা ব্যক্তির পাশাপাশি একজন যোগ্য প্রশাসক হিসেবেও বিবেচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নতুন পাক প্রধানমন্ত্রীর ক্ষ্যাপাটে ভঙ্গির ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৯:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২