সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

জন্মদিনের সেরা উপহার কী পেলেন বিক্রান্ত?

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ১০.৩১ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

গতকাল রোববার ছিল বিক্রান্ত মেসির ৩৫তম জন্মদিন। আর এ দিনটাকে সত্যিই বিশেষ করে দিয়েছেন মেঘনা গুলজার। মেঘনার সঙ্গে তিনি ‘ছপাক’ ছবিতে কাজ করেন। তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। 

ওই সিনেমায় একজন অ্যাসিড আক্রান্তের ভূমিকায় অভিনয় করেন দীপিকা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিক্রান্ত।

বিক্রান্ত। এই সময়ই তিনি মেঘনার কাছ থেকে পেলেন উপহার, সেটাও তার স্টোরিতে শেয়ার করেছেন। কী সেই মূল্যবান উপহার?

মেঘনার বাবা পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার গুলজার সাহেবের ব্যবহৃত জুতো। জুতো আর মেঘনার লেখা একটা নোটও বিক্রান্ত ইনস্টা-স্টোরিতে দেন। যেখানে লেখা ছিল, প্রিয় বিক্রান্ত, অনেক দিনের জমে থাকা একটা কাজ অবশেষে আজ আমি করতে পেরে খুব খুশি। জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর আশীর্বাদ, মেঘনা।

বিক্রান্ত মেঘনার লেখায় উত্তর দিয়েছেন, গুলজার সাহেবের ব্যবহৃত জুতো পাওয়া খুবই ভাগ্যের।

স্ত্রী শীতল ঠাকুর, সারা আলি খান, আনুশকা শর্মা, ভিকি কৌশল, কৃতী খারবান্দাও বিক্রান্তকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিক্রান্ত তার ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন দিয়ে। ‘ধরম বীর’, ‘বালিকা বধূ’-র মতো বেশ কয়েকটি ধারাবাহিকে তার কাজ আজও দর্শক মনে রেখেছে। রণবীর সিং, সোনাক্ষী সিনহা অভিনীত ‘লুটেরা’ ছবি দিয়ে তার সিনেমা যাত্রা শুরু। এরপর সিনেমা-ওয়েব সিরিজ মিলিয়ে এখন তিনি বহু পরিচালকের পছন্দের তালিকায় রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com