সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

শাকিব খানের আমেরিকান নায়িকার দেখা মিলল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১২.৪৪ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা হলো। সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহরত হলো দেশীয় সিনেমার। সেই সিনেমায় আবার অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী। চমকটা দিয়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে নিউইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে শাকিব প্রযোজিত নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত। সেই আয়োজনে পরিচয় করিয়ে দেওয়া হয় নায়িকাকে। তার নাম কোর্টনি কফি। সেই সঙ্গে প্রকাশ করা হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।

কোর্টনি কফির সঙ্গে শাকিব খান ও সিনেমার মোশন পোস্টার

‘রাজকুমার’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। এই সিনেমার জন্য কয়েক ধাপে অডিশন নেওয়ার পর কোর্টনি কফিকে নির্বাচিত করা হয়েছে। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। থিয়েটারে কাজ করছেন অনেকদিন ধরে। সম্প্রতি শর্টফিল্মেও অভিনয় করেছেন বলে জানা যায়।

নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে অভিনেত্রী বাছাই করেছেন তারা। ওই এজেন্সি প্রথমে ৮৭ জনের একটি তালিকা দেয়। সেখান থেকেই নানান পর্বে বাছাই শেষে কোর্টনিকে পছন্দ করেন তারা।

‘রাজকুমার’ সিনেমাটি প্রযোজনা করছে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহপ্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং। নিউইয়র্ক, মায়ামি সমুদ্র সৈকতসহ দেশটির কিছু আকর্ষণীয় লোকেশনে হবে চিত্রায়ন। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com