সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নাটোরে দুপক্ষের দফায় দফায় তুমুল সংঘর্ষ

  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ৪৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত ৫ ঘণ্টা ধরে  দফায় দফায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল ও কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে সিরাজুল গ্রুপের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ আরও কয়েকজন এবং কালাম গ্রুপের হাসি, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও কয়েকজন রয়েছেন।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম কালবেলাক বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com