শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

টোকাই

  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৮.৩৮ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

টোকাই
শেখ বোরহান

তুমি যখন স্কুলে যাও
বইখাতা নেও হাতে,
আমি তখন কাগজ কুড়াই
বস্তা নিয়ে সাথে।

তুমি যখন টিফিন করো
মজার মজার খাবার,
আমি তখন ক্ষুধার জ্বালায়
খুঁজে বেড়াই আহার।

আমারও যে ইচ্ছে করে
মজার খাবার খেতে,
বই আর খাতা হাতে নিয়ে
স্কুলেতে যেতে।

আমিও মানুষ তুমিও মানুষ
তফাত শুধু ভাই,
তোমাদেরকে ছাত্র বলে
আমাদের বলে টোকাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com