সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

মাশরাফিকে নিয়ে শিরোপায় চোখ রূপগঞ্জের

  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২, ১০.১২ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

রাত গড়ালেই শুরু হবে দেশের ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ১৫ মার্চ মিরপুরে আবাহনী লিমিটেড আর রূপগঞ্জ টাইগার্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু ডিপিএল ২০২১-২২ আসরের। গত আসরে ভালো দল গড়েও মাঠের ক্রিকেটে সফলতা পায়নি রূপগঞ্জ। রেলিগেশনের লড়াইয়ে নামতে হয়েছিল তাদের। এবার মাশরাফি বিন মুর্তজাকে দলে টেনেছে তারা।

অভিজ্ঞ অধিনায়ক মাশরাফিকে দলে নিয়ে এবার শিরোপায় চোখ রূপগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক নাঈম ইসলামের। লিগ শুরুর আগে আজ (সোমবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন নাঈম।

সঙ্গে যোগ করেন নাঈম, ‘এবারের প্রিমিয়ার লিগে আমাদেরে লিজেন্ডস অব রূপগঞ্জের ভালো দল হয়েছে। খুব ভারসাম‍্যপূর্ণ একটি দল হয়েছে। প্রতিটা দলেরই প্রত‍্যাশা থাকে শিরোপা, আমাদেরও বিকল্প কোনো চাওয়া নেই। আমরাও শিরোপা জিততে চাই।  আমাদের লক্ষ‍্য হচ্ছে শিরোপা। তবে আমরা ম‍্যাচ বাই ম‍্যাচ যেতে চাই। প্রতিটি ম‍্যাচ ভালোভাবে খেলে, প্রতিটা ম‍্যাচ জিতে, ভালো ক্রিকেট খেলে আমরা এক ধাপ এক ধাপ করে এগোতে চাই।’

রূপগঞ্জে মাশরাফি, নাঈম ইসলাম, সাব্বির রহমান ছাড়া আছেন, রুয়েল মিয়া, ইরফান শুক্কুর, তানজিদ হাসান তামিম, রকিবুল হাসান, সনজিত সাহা ও তানভীর হায়দারদের মতো বিপিএল মাতানো অনেক খেলোয়াড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com