ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ইউক্রেনের আরেক মেয়র অপহৃত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

আগ্রাসন চালিয়ে দখলে নেওয়া ইউক্রেনের একটি শহরের আরেকজন মেয়রকে অপহরণ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। মেলিতোপোল শহরের মেয়রকে প্রথম অপহরণের তিন দিনের মধ্যে রোববার ডিনিপ্রোরুডনের মেয়রকে রুশ সৈন্যরা অপহরণ করেছেন বলে ইউক্রেনের সরকার অভিযোগ করেছে।

রাশিয়াকে ‌সন্ত্রাসবাদী কৌশলে অভিযুক্ত করে এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, মেয়র ইয়েভেন মাৎভিয়েভকে দক্ষিণাঞ্চলীয় শহর ডিনিপ্রোরুডনে থেকে অপহরণ করেছে রুশ সৈন্যরা।

এদিকে, রাশিয়া ইউক্রেনকে টুকরো টুকরো করে ‌‘ছদ্ম-প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নতুন রুশ বাস্তবতা?

দায়িত্ব নেওয়ার পর মেলিতোপোলের নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো জনসাধারণের মাঝে প্রথমবার হাজির হয়েছিলেন। সেখানে দেওয়া এক ভাষণে তিনি শহরের বাসিন্দাদের ‘চরমপন্থী কর্মকাণ্ডে’ অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন বাস্তবতা মেনে মৌলিক প্রক্রিয়ার নির্মাণই তার প্রধান কাজ বলে ঘোষণা দিয়েছেন তিনি।

পরে গত শুক্রবার রাতে শেষবারের মতো দেখা যায় তাকে; ওই সময় নিজ কার্যালয় থেকে সশস্ত্র একদল ব্যক্তি মেয়র ইভানকে ধরে নিয়ে যান। এ সময় তার মাথার ওপর একটি ব্যাগ ধরে রেখেছিলেন সশস্ত্র ওই দলের এক সদস্য।

মেলিতোপোলের মেয়র অপহরণের ব্যাপারে রুশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়ার সমর্থনপুষ্ট ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক অঞ্চলের প্রসিকিউটরের কার্যালয় মেয়র ইভানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছে।

সূত্র: বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ইউক্রেনের আরেক মেয়র অপহৃত

আপডেট সময় ০৮:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২