ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাজধানীতে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। তারা হলেন মোহাম্মদ আলী ও মো. মনিরুল হাসান।

শুক্রবার (১১ মার্চ) রাতে শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, ইয়াবা বিক্রির জন্য শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা রেলওয়ে মেইন সার্টিংয়ের সামনে কয়েকজন অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ আলী ও মনিরুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাজধানীতে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২