ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী সহিংসতায় প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয়ের জেরে প্রবাসী মোহাম্মদ ইউসুফ আলীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি পরাজিত মেম্বার প্রার্থী আজগর আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। ইউসুফ জয়ী মেম্বার প্রার্থী তৈয়বের ভাই।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ইউসুফ। বগাবিলি ব্রিজের কাছে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি ইউসুফের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।

গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ। এতে স্ত্রীর দায়ের করা মামলাটি তখন হত্যা মামলায় রূপান্তর হয়।

র‍্যাব কর্মকর্তা নূরুল আবছার বলেন, গত ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া থানার ১ নম্বর রাজানগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈয়ব মেম্বার ও আজগর আলী। নির্বাচনে আজগর আলী পরাজিত হন। এ ক্ষোভ থেকেই আজগর আলী বেশ কয়েকবার তৈয়ব মেম্বারের ওপর হামলা করেন। সর্বশেষ তৈয়ব মেম্বারের প্রবাসী ভাই ইউসুফ আলীর ওপর হামলা করা হয়। তিনি ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

নির্বাচনী সহিংসতায় প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২