ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শরীয়তপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সন্তানের সামনে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে মৃত শাহানাজ বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহানাজ সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সির মেয়ে ও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুরান বাজার এলাকার রুবেল হাসানের সঙ্গে শাহানাজের ১১ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে ওই দম্পতির ছেলে-মেয়ে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার সময় ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ছেলে সোহানের (৯) সামনেই রুবেল তার স্ত্রী শাহানাজকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান। রাতে খবর পেয়ে পুলিশ শাহানাজের মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর ছেলে সোহান বাংলানিউজকে বলে, আমার বাবা-মা প্রায়ই ঝগড়া করতেন। মঙ্গলবার আমরা নানাবাড়ি বেড়াতে আসি। সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় বাবা আমার মাকে গলাটিপে মেরে চলে যান।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তার স্ত্রীকে হত্যা করেছেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শরীয়তপুরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৫:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২